প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে গুলশান চেয়ারম্যান এর কার্যলয় আজ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় কার্যক্রম সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা, মোঃ সাইদুর রহমান টেপা, মোঃ সফিকুল ইসলাম সেন্টু,মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরীন জাহান রত্না, চেয়ারম্যানের আন্তজার্তিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাহজাহান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেল্লাল হোসেন, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান সেকান্দর আলী সেরনিয়াবাত, এম এ সালাম মাহমুদ, রহমান মুন্নি এবং ডাঃ সেলিমা খান।
সভায় নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্ম পরিচালনা নিয়ে আলোচনা করেন ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪